Image Source:
ভোটার তালিকা সংশোধনে বাড়ল সময়সীমা, বিএলওদের জন্য কঠোর নতুন নির্দেশ জারি!
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলোর মধ্যে একটি হলো West Bengal SIR 2026: Special Intensive Revision। ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা আপডেট, সংশোধন ও সংযোজনের জন্য এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালু করে। ৩১ শে অক্টোবর, ২০২৫ থেকে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল, যেখানে BLO (Booth Level Officer) দের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়েছে। কাজ চলাকালীন সিইও দফতরের ওয়েব সাইটে সমস্যা দেখা দেওয়ার কারণে একটি নতুন ওয়েব সাইট চালু করা হয়।
নির্বাচন কমিশন প্রথমে SIR কাজ শেষ করার জন্য ৪ঠা ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছিল। কিন্তু field work- এ কাজের চাপ, নথিপত্র যাচাইয়ের ধীরগতি এবং বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার কারণে সময়মতো কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় সময়সীমা বাড়ানোর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী SIR কাজের শেষ তারিখ ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে।
SIR (Special Intensive Revision) কী?

SIR হলো নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত একটি বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান। যা সাধারণ তালিকা সংশোধনের তুলনায় SIR অনেক বেশী নজরদারি, যাচাই, গণনা এবং ঘরে-ঘরে তথ্য সংগ্রহের মাধ্যমে পরিচালিত হয়।
SIR এর উদ্দেশ্য হলো—
- ভোটার তালিকা ১০০% নির্ভুল করা
- ভুয়ো / ডুপ্লিকেট নাম বাদ দেওয়া
- নতুন যোগ্য ভোটারদের নাম যুক্ত করা
- মৃত ভোটারদের নাম মুছে ফেলা
- ঠিকানা, বয়স, বানান ইত্যাদির ত্রুটি সংশোধন
- সংবেদনশীল এলাকা বা ‘স্পর্শকাতর’ বুথে বিশেষ নজরদারি
এক কথায়, West Bengal SIR 2026 হলো ভোটার তালিকার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ইলেকশন কমিশন দ্বারা পরিচালিত একটি বিশেষ অভিযান।
ভারতের অন্যতম বৃহৎ ভোটার তালিকা পশ্চিমবঙ্গের। এখানে, গ্রামীণ ও শহুরে জনসংখ্যার ঘনত্ব, বহু মানুষের অভিবাসন, মৃত ভোটারের নাম তালিকায় পড়েই থাকা, বানান ভুল বা বয়স ভুল, ডুপ্লিকেট নাম, একই পরিবারের সদস্যদের তথ্য মিল না থাকা, এই সমস্ত কারণে তালিকায় ভুল থাকার সম্ভাবনা অনেক বেশি হয়ে পরে। যার ফলে অধিকাংশ ক্ষেত্রেই ভুলগুলো থেকে যায়। এই ভুলগুলো সংশোধন না হলে নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ফলে SIR ভারতীয় গণতন্ত্রকে সুরক্ষিত রাখার একটি শক্তিশালী পদক্ষেপ।
West Bengal SIR 2026-এর সময়সীমা: প্রথমে কত ছিল, পরে কেন বাড়ানো হলো?

নির্বাচন কমিশন ২০২৫–২৬ সংশোধন চক্রে প্রথমে সময়সীমা নির্ধারণ করেছিল, ৩১ অক্টোবর ২০২৫ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ফর্ম জমা ও আপলোডের শেষ তারিখ। কিন্তু পশ্চিমবঙ্গসহ বহু রাজ্যে যে সমস্যাগুলোর কারণে সময়সীমা বাড়ানো হয়,
- অধিকাংশ ওয়ার্ডে এনুমারেশন পিছিয়ে থাকা
- সময়মতো ফর্ম আপলোড না হওয়া
- Field work- এর কাজ জমে থাকা
- বহু এলাকার অসম্পূর্ণ যাচাই
এই সমস্ত কারণে কমিশন সময়সীমা বাড়িয়ে দেয় কমিশন। এরপর কমিশন নতুন তারিখ ঠিক করেন, ১১ ডিসেম্বর ২০২৫ (এক্সটেন্ডেড ডেডলাইন)। অর্থাৎ মোট ৭ দিন সময় বাড়ানো হয়। এই বাড়ানো সময়ের মধ্যে BLO ও ERO –দের নির্দেশ দেওয়া হয় –
- জমে থাকা সব ফর্ম তৎক্ষণাৎ আপলোড করতে হবে
- ২ ডিসেম্বরের পর পাওয়া ফর্ম একই দিনে আপলোড করতে হবে
- ১১ ডিসেম্বরের পর পাওয়া ফর্ম “Uncollectable” হিসেবে দেখাতে হবে
- ভুল এন্ট্রি থাকলে নিজ দায়িত্বে তা সংশোধন করতে হবে
নতুন সময়সীমা নাগরিকদের কী সুবিধা দেবে?
সময়সীমা বাড়ার ফলে সাধারণ মানুষ আরও কিছু দিনে,
- নিজের নাম আছে কি না তা যাচাই করতে পারবেন
- নাম ভুল থাকলে Form 8 জমা দিতে পারবেন
- নতুন ভোটার হলে Form 6 জমা করতে পারবেন
- অন্য জায়গা থেকে স্থানান্তরিত হলে Form 6A/8A জমা করা যাবে
- BLO–র কাছে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় পাবেন
এটি বিশেষভাবে উপকারী ছাত্রছাত্রী, কর্মজীবী ও দূরে থাকা পরিযায়ী মানুষদের জন্য।
SIR–এ কোন কোন ফর্ম ব্যবহৃত হয়?
নির্বাচন কমিশন West Bengal SIR 2026 -কে সম্পন্ন করার জন্য চার ধরণের ফর্ম ব্যবহার করার কথা বলেন। এগুলোর প্রতিটির উদ্দেশ্য আলাদা। যথা,
- Form 6 নতুন ভোটার অন্তর্ভুক্তি- যারা সদ্য ১৮ বছর পূর্ণ করেছেন অথবা আগে ভোটার ছিলেন না, তারা এই ফর্ম জমা দেন।
- Form 7 নাম বাদ দেওয়ার জন্য- মৃত, স্থানান্তরিত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য পরিবার বা BLO এই ফর্ম জমা দেন।
- Form 8 তথ্য সংশোধন করা। যেমন, নামের বানান ঠিক করা, জন্মতারিখ, ঠিকানা, ছবিসহ সম্পর্কের ধরন খতিয়ে দেখে নেওয়া। এসব ত্রুটি সংশোধনের জন্য Form 8 প্রয়োজন।
- Form 8A ঠিকানা পরিবর্তন / শিফটিং- যারা একই অ্যাসেম্বলি এলাকায় বাড়ি বদলেছেন, তারা এই ফর্ম জমা দিয়ে ঠিকানা আপডেট করেন।
ভোটার তালিকা সংশোধন কেন গুরুত্বপূর্ণ?

সন্দেহজনক বা ভুল তথ্য চিহ্নিত করা। অনেক সময় দেখা যায়,
- একই ঠিকানায় অনেক voter entry
- বাবার বয়স ও সন্তানের বয়সের অস্বাভাবিক পার্থক্য
- ২০০২ সালে নাম না থাকা, অথচ এখন বয়স ৫০+
- মৃত ব্যক্তির নাম এখনও তালিকায়
- মৃত ব্যক্তির নাম এখনও তালিকায়
- বিভিন্ন সরকারি নথির তথ্য না মেলা
ডিজিটাল এন্ট্রি ও অ্যাপে আপলোড করা। বর্তমানে ভোটার তালিকা সংশোধন পুরোপুরি ডিজিটালাইজড। এর জন্য যে অ্যাপ ও ওয়েব সাইটগুলি গুরুত্বপূর্ণ –
- BLO App
- GARUDA App
- ERO-Net
এই প্ল্যাটফর্মগুলোতে West Bengal SIR 2026 সংক্রান্ত তথ্যগুলি প্রতিদিন আপলোড করতে হয়। এর পরবর্তী অংশে Draft Roll প্রকাশিত হয়। এই ধাপে- নতুন নাম যুক্ত হওয়া, নাম বাদ পড়া ও সংশোধিত তথ্য সব প্রকাশ করা হয়। ফলে জনসাধারণ ড্রাফট দেখে অভিমত প্রকাশ করতে পারেন। তাই SIR হলো গণতন্ত্রকে শক্তিশালী করার একটি অপরিহার্য ধাপ।
সুতরাং, SIR শুধু একটি প্রশাসনিক কাজ নয়। এটি ভারতের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নতুন ভোটারদের অন্তর্ভুক্তি থেকে শুরু করে মৃত ভোটারের নাম বাদ দেওয়া, সবকিছুই অত্যন্ত সতর্কতা এবং নৈতিক দায়বদ্ধতার সঙ্গে সম্পন্ন করা হয়। BLO, ERO এবং নির্বাচন কমিশনের তদারকিতে প্রতি বছর ভোটার তালিকা আরও নিখুঁত করা হয় নির্বাচনের ভিত্তিতে।
ফলে সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর হওয়ায় নাগরিকদের হাতে আরও সময় এসেছে নিজের ভোটার তথ্য যাচাই ও সংশোধন করার। তাই যাদের প্রয়োজন এখনই BLO-র সাথে যোগাযোগ করে বা অনলাইনে ফর্ম জমা করে কাজ সম্পন্ন করে ফেলুন।
সঠিক ভোটার তালিকা – সুস্থ গণতন্ত্রের ভিত্তি।
FAQs
হ্যাঁ, Form-গুলো Voters Service Portal বা NVSP সাইটে অনলাইনে জমা দেওয়া যায়।
আগে ৪ ডিসেম্বর শেষ তারিখ ছিল, কিন্তু কমিশন সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর করেছে।
যে কেউ সদ্য ১৮ বছর পূর্ণ করেছে, বা আগে ভোটার না হলে, সে Form 6 জমা দিতে পারে।
পরিবার বা BLO Form 7 ব্যবহার করে মৃত বা অনুপযুক্ত ভোটারের নাম বাদ দিতে পারে।
ঠিকানা পরিবর্তন বা shifting-এর ক্ষেত্রে Form 8A জমা দিতে হয়।
কারণ অনেক জেলার ব্লক এবং BLO সময়মতো এনুমারেশন ফর্ম আপলোড করতে পারেনি। ফলে তথ্য যাচাই করে সঠিক তালিকা তৈরি করতে কমিশন ৭ দিন অতিরিক্ত সময় দিয়েছে।
